২০১৮ সালের ২৭ জুলাই। ৫৭ বছর বয়সী মিখাইল খাচাতুরান ঘুমিয়ে ছিলেন নিজ বাড়িতে। ওই সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই তিন মেয়ে। ঘটনাটি ঘটে রাশিয়ার মস্কোর একটি ফ্ল্যাটে।হত্যাকাণ্ডটি ওই সময় রাশিয়ার পাশাপাশি গোটা বিশ্বে আলোড়ন তোলে। অনেকেরই ধারণা ছিল না, ঠিক কী কারণে তিন বোন বাবাকে খুন করেছিল। শুরু হয় তদন্ত। ধীরে ধীরে বেরিয়ে আসে খুনের আসল কারণ।হত্যাকাণ্ডের সময় তিন মেয়ে ক্রিস্টিনা, অ্যাঞ্জেলিনা ও মারিয়ার বয়স ছিল যথাক্রমে ১৯, ১৮ ও ১৭ বছর। তিন বোন পুলিশকে জানায়, ঘটনার দিন তাদের বাবা তিন বোনকে একে একে তার ঘরে ডেকে নেন। এরপর ঘর পরিষ্কার না করায় প্রচণ্ড বকাঝকা করেন এবং তাদের মুখে পেপার গ্যাস স্প্রে করেন।তারা জানান, এই ঘটনার কিছুক্ষণ পর তিন বোন ঘুমন্ত বাবার ওপর ছুরি, হাতুড়ি ও পেপার স্প্রে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনজন মিলে বাবার মাথা, ঘাড় ও বুকে কমপক্ষে ৩০টি আঘাত করে তাকে হত্যা করে। এরপরই তারা পুলিশকে খবর দেয়।শুধু বকাঝকা করার জন্য বাবাকে এভাবে কেউ হত্যা করতে পারে– এটা মানতে পারছিলেন না তদন্তকারী কর্মকর্তারা। এরপরই তারা তদন্তে নামেন। তদন্তে তারা ওই পরিবারের পারিবারিক সহিংসতার দীর্ঘ ইতিহাস জানতে পারেন। তাদের তদন্তে উঠে আসে টানা তিন বছর ধরে মেয়েদের বাবা কীভাবে তাদেরকে মারধর করতেন, কয়েদির মতো আটকে রাখতেন এবং নিয়মিত তাদের ওপর যৌন অত্যাচার চালাতেন সেই সব ঘটনা।হত্যাকাণ্ডের পেছনের কারণ জানার পর রাশিয়ার বেশিরভাগ মানুষই ওই তিন বোনের পক্ষ নেন। মামলাটি দ্রুত আলোচিত হয়ে ওঠে রাশিয়ায়। মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন। তারা বলেন, তিন বোন অপরাধী নয়, তারা ঘটনার শিকার মাত্র। কারণ অত্যাচারী বাবার যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা পেতেই তারা এমন ঘটনা ঘটিয়েছে। তাদের মুক্তির জন্য ওই সময় অনলাইনে ৩ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেন।এমনিতে রাশিয়ায় পারিবারিক সহিংসতা রোধে কোনো আইন নেই বলে জানা গেছে। ২০১৭ সালে অবশ্য একটা আইন করা হয়। সেখানে বলা হয়, পরিবারের সদস্যকে মারধর করেছেন কিন্তু তাদের হাসপাতালে যাওয়ার মতো খারাপ অবস্থা করেননি– এমন অপরাধ করলে জরিমানা বা সর্বোচ্চ দুই সপ্তাহ শাস্তি হতে পারে।পারিবারিক সহিংসতাকে রাশিয়ায় পারিবারিক বিষয় ভাবা হয়। এ কারণে পুলিশ সেখানে কোনো হস্তক্ষেপ করে না।ওই তিন মেয়ের মা অওরেলিয়া ডানডুকও নিহত মিখাইলের হাতে নির্যাতিত হতে বলেন জানা গেছে। তিনি কয়েক বছর আগে স্বামীর বিরুদ্ধে মামলাও করতে গিয়েছিলেন্। কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় পুলিশ ওই সময় তাকে কোনো সহায়তা করেনি।নিহত মিখাইল মারধর করে তার স্ত্রী অওরেলিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ওই সময় অওরেলিয়া মেয়েদের সঙ্গে নিতে চাইলেও মিখাইল দেননি। তিন বোন মিলে যখন তাদের বাবাকে হত্যা করে তখন মেয়েদের মা তাদের সঙ্গে থাকতেন না। মা চলে যাওয়ার পর তার সঙ্গে তিন বোনকে যোগাযোগ করতেও নিষেধ করেছিলেন তাদের বাবা।আলোচিত এই হত্যাকাণ্ডের মামলা খুব ধীরগতিতে চলছে। হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত তিন বোনকে কারাগারে থাকতে হয় না। কিন্তু তারা কড়া নজরদাড়িতে থাকেন। তারা কোনো সাংবাদিক বা অন্য কারো সঙ্গে কথা বলতে পারেন না। মনোবিজ্ঞানীদের তত্ত্বাবধানে তিন বোনের চিকিৎসাও চলছে।মামলাটি নিয়ে এখনও তর্ক-বিতর্ক চলছেই। বাদীপক্ষের আইনজীবীরা জোর দিয়ে বলছেন, মিখাইল হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। কারণ তিনি ঘুমিয়ে ছিলেন এবং তিন বোন ছুরি হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তাদের যুক্তি, তিন বোনের উদ্দেশ্যই ছিল প্রতিশোধ নেওয়া।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, নিজেদের বাঁচাতেই তারা এ ঘটনা ঘটিয়েছে। রাশিয়ার আইনে নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক ‘আত্মরক্ষা’ আইন ছাড়াও ধারাবাহিকভাবে নির্যাতনের ক্ষেত্রে ‘আত্মরক্ষা’ আইন প্রচলিত আছে।আসামিপক্ষের আইনজীবীরা আরও বলছেন, তিন বোন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে তাদের মুক্তি দেওয়া হোক। তারা আশা করছেন, আত্মরক্ষা আইনে তিনবোন শিগগিরই মুক্তি পাবে।অন্যদিকে তিন বোনের বিরুদ্ধে আনা হত্যাকাণ্ডের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।দেশটির সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের অনেকেই চাইছেন পারিবারিক সহিংসতা রোধে বিদ্যমান আইনটির পরিবর্তন হোক। সূত্র: বিবিসি
বাংলাদেশ লাইফস্টাইল
যাপিত জীবনের ক্যানভাস
Thursday, 22 August 2019
যে কারণে বাবাকে খুন করে তিন বোন

Wednesday, 21 August 2019
টাঙ্গাইলে পুঁতে রাখা ৩৩ রাউন্ড গুলি উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের আগের আধাপাকা ঘরটি পরিত্যক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ায় মাটি খোঁড়ার সময় শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানার একটি টিম গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। একটির সঙ্গে আরেকটি লেগে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধাকালীন গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়।
Monday, 19 August 2019
ময়মনসিংহ, খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরো দুজনের মৃত্যু
ময়মনসিংহ ও খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার হোসেনের (৪০)। অন্যদিকে, আজ সোমবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের (৪০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম সামসুজ্জোহা ডেঙ্গু আক্রান্ত আনোয়ার হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আনোয়ার হোসেন শরীরে জ্বর নিয়ে গতকাল বিকেলেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
নিহত আনোয়ার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আবদুল লতিফের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন বলেও জানিয়েছেন এ বি এম সামসুজ্জোহা।
নিহত আনোয়ার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আবদুল লতিফের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন বলেও জানিয়েছেন এ বি এম সামসুজ্জোহা।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু আক্রান্ত মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মিজানুর রহমান। তিনি ঢাকা থেকে আসেননি। এ এলাকাতেই তিনি আক্রান্ত হয়েছিলেন।’
নিহত মিজানুর রহমান রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মৃত আখের আলীর ছেলে। তিনি একজন সবজি বিক্রেতা ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
খুলনার সিভিল সার্জন ডা. আবদুর রাজ্জাক জানিয়েছেন, এ পযর্ন্ত খুলনায় মোট ৫৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে

স্তনের আকার নিয়ে আমি গর্বিত:স্বস্তিকা মুখার্জি
আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে দেশ-বিদেশের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউডের নারী তারকারা যেমন সরব হয়েছেন বিশেষ দিনটি উপলক্ষে, তেমনি টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তদের। পাশাপাশি সেখানে একটি পোস্টের মাধ্যমে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ডিজাইনারের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। নীল আর সাদার মিশ্রণের পোশাক পরা ছবিটি দেখে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। তবে সমালোচনারও অভাব হয়নি। কেউ খোঁটা দিয়েছেন বয়স নিয়ে। কেউ আবার শরীর। অভিনেত্রীর স্তনের আকার ঠিক নেই বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ বলেছেন, স্তনের আকার ঠিক না থাকায় পোশাকটা তাকে মানাচ্ছে না।
এর জবাবে স্বস্তিকা লিখেছেন, ছবিতে সব নারীকে সবসময় সুন্দর দেখানো বাধ্যতামূলক। তাদের ঠোঁট, স্তন, কোমর, নিতম্বের আকার যথাযথ হতে হবে। যদি এর একটাও না থাকে, তবে সার্জারি করতে যাও, সেটা ঠিক করে নিয়ে এসো। আর তা না হলে সমালোচিত হও। কী প্রহসন!’
ছবির মন্তব্যের ঘরে একজন স্বস্তিকার স্তনের আকার নিয়ে প্রশ্ন তোলেন। এমন প্রশ্নে নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে ঠান্ডা মাথায় তিনি জবাবে বলেন, অভিনয়ের পাশাপাশি তিনি একজন মা। বছরের পর বছর স্তন্যপান করিয়েছেন তিনি। তাও পাম্পিং করে নয়, স্বাভাবিকভাবেই। তারই প্রভাব আজ তার শরীরে ধরা পড়েছে। মা হিসেবে আমার স্তনের আকার নিয়ে আমি গর্বিত।’ এরপরেই স্বস্তিকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেন পুরুষরা সবসময় নারীদের স্তন নিয়ে আগ্রহী?

স্বস্তিকা আরও লিখেছেন, ‘অভিনয়ের সময় আমাকে এমন ব্রা পরতে হয়, যাতে স্তনের আকারটা সুন্দর দেখায়, ঠিক যেমনটা দেখতে চায় সবাই। কিন্তু যখন কাজের বাইরে থাকি, তখন সেসব নিয়ে ভাবি না।’ স্বস্তিকার এই সাহসী মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ভক্তদের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Sunday, 18 August 2019
বাংলাদেশি এক তরুণী বিয়ে করলেন আমাজন জঙ্গলের বৃদ্ধ আদিবাসীকে
অ্যাডভেঞ্চার প্রিয় এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফিল্মমেকার ইকুয়েডরের ঘন জঙ্গলে শুটিং করতে গিয়ে বিয়ে করলেন এক আদিবাসী সর্দারকে। ছোট্ট কুটিরে হইহই করে আদিবাসীরা বিয়ে দিলেন সারা-গিংকটোর। রীতি মেনে শরীর অনাবৃত করে শুরু হয় বিয়ের মন্ত্রোচ্চারণ। রাতভর চলে নাচ-গান। বীর যোদ্ধা গিংকটোকে বিয়ে করে সারা এখন আমাজন জঙ্গলের রানি। তাঁকে পরিয়ে দেওয়া হয়েছে ম্যাকাও পাখির পালক দিয়ে তৈরি মুকুট। কোমরে বাঁধা পাখির পালকের ক্ষুদ্র পোশাক।
শিক্ষিতা, আধুনিকা সারা কিভাবে আদিবাসীদের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মিশতে পারলেন? সারা জানিয়েছেন, আদিবাসীদের জীবনযাত্রাকে ক্যামেরাবন্দি করার জন্য তাঁদের আস্থা অর্জন করা ভীষণ দরকার ছিল। কিন্তু বিয়ে না করলে তাঁদের মন জেতা সহজ ছিল না। তাই বয়সে ৩০ বছরের বড় হলেও গিংকটোকে বিয়ে করতে দু’বার ভাবেননি সারা। অনাবৃত শরীরে বিবাহ অনুষ্ঠান হবে শুনে চমকে গিয়েছিলেন। সারার কথায়, গ্রামের সব পুরুষ-মহিলা কোনো পোশাক না পরে আমাদের বিয়ে দেখতে এসেছিল। এটাই ওদের রেওয়াজ। এক মহিলা যখন আমাকে নিরাবরণ করে দিল তখন মনে হচ্ছিল এক দৌড়ে ওখান থেকে পালিয়ে আসি।
এই সব রেকর্ড হবে ভেবেই অস্বস্তি হচ্ছিল। কিন্তু ওরা মনের দিক থেকে অনেক স্বচ্ছ। গিংকটোকে বিয়ে করলে তবেই সারাকে ইকুয়েডরের ওই জঙ্গলে থাকার অনুমতি দেওয়া হবে বলে জানান এক প্রবীণ আদিবাসী। অবশ্য ‘ম্যানলি চেহারার গিংকটোর সঙ্গে ভাব হতে দেরি হয়নি সারার। শারীরিক সম্পর্কের জন্য নয়, শুধুমাত্র এদের চিনতে, জানতেই বিয়ে করেছি গিংকটোকে, জানিয়েছেন সারা। প্রায় তিন হাজার আদিবাসীর বাস আমাজনের এই জঙ্গলে। সভ্য মানুষ দেখলেই তাঁদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তারা। এমন পরিস্থিতিতে আদিবাসীদের পরিবারের একজন হওয়ার সাহস দেখিয়ে নজির গড়েছেন সারা। সারাকে কখনো কেউ আক্রমণ করেননি।
ওদের ভাষা বুঝতে পারতাম না। গিংকটো অল্প স্প্যানিশ বলতে পারে। আমার ক্যামেরাম্যান স্প্যানিশ জানত। ওর সাহায্যেই গিংকটোর সঙ্গে গল্প করতাম। আমার পরিবারের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা রয়েছে গিংকটোর। কিন্তু জঙ্গল ছেড়ে কিছুতেই বেরতে চায় না ও। বললেন সারা বেগম। তাঁর জঙ্গল জীবনের কাহিনি নিয়ে তৈরি করে ফেলেছেন তথ্যচিত্র। শিগগিরই তা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে জানিয়েছেন সারা। গিংকটো ও জঙ্গলের জন্য মাঝে মাঝেই মন কেমন করে তাঁর। সারা জানালেন, ফুরসত মিললেই স্বামীর কাছে ফিরে যাবেন।
উল্লেখ্য, ১৪ বছর বয়সে একবার দাদা-দাদীর সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসে ছিলেন সারাহ। দুই সপ্তাহের সেই সফর শেষমেষ ১৬ মাসে গিয়ে ঠেকেছিল। প্রকৃতিপ্রেমী এই তরুণী মজেছিলেন বাংলাদেশের প্রকৃতিতে।
প্রকৃতির প্রতি সেই টানেই ছুটে গিয়েছিলেন আমাজানের গহীন জঙ্গলেও, পাঁচ বছর আগে লন্ডন থেকে দুই সপ্তাহের জন্য উড়ে গিয়েছিলেন তিনি। ডেইলি মিরর লিখেছে, তথ্যচিত্র নির্মাণের জন্য হুয়ারোনিদের বিশ্বাস অর্জনের প্রয়োজনেই সারাহ সেখানে বিয়ে করেছিলেন ওই গোত্রের সেরা শিকারী হিসাবে পরিচিত গিংটোকে, যার বয়স সারাহর দ্বিগুণের বেশি।
সারাহ জানান, এর আগে তাকে বিয়ের যোগ্যতাও অর্জন করতে হয়েছে। শিখতেহয়েছে কিভাবে বড় বড় ঘাস বুনতে হয় আর ব্লোপাইপ থেকে বিষাক্ত তীর ছুড়ে শিকার করতে হয়। হুয়ারোনি গোত্রের ‘বউ’ হওয়ার ঘটনাটিও যে মজার ছিল, তাও উঠে আসে এই তথ্যচিত্র নির্মাতার বর্ণনায়।
‘আমাকে বয়স্করা বেশ পছন্দ করেছিল। কিন্তু কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমাকে একটা কুঁড়েঘরে ডেকে নেওয়া হয়, সেখানে যারা ছিল, তারা সবাই নগ্ন ছিল।’
‘আমাকে বলা হল, তাদের মতো করে কাপড় পরতে হবে, যা এক টুকরো গাছের ছাল দিয়ে তৈরি এবং শুধু কোমরে পেঁচিয়ে রাখা হয়।’
তেহারি রান্নার রেসিপি
জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।
উপকরণ:
গরুর মাংস ১ কেজি, দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টে চামচ, সরিষা বাটা ১ টে চামচ, কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ ৪টি, কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া, সরিষার তেল ১ কাপ, সয়াবিন তেল হাফ কাপ, পোলাওয়ের চাল ১ কেজি, আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ), লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য গরম পানি ১০ কাপপ্রণালী:
- -মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
- -একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
- -মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
- -মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
- -এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
- -গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
- -সালাদ দিয়ে পরিবেশন করুন।
Saturday, 17 August 2019
বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে ফেসবুকে চাকমা ভাষা
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার এবার স্থান করে নিলো চাকমা ভাষা। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে নিরলসভাবে কাজ করা জ্যোতি চাকমা জানান, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
ডিজিটাল প্লাটফর্মে চাকমা ভাষা নিয়ে জ্যোতি চাকমার সঙ্গে কাজ করে যাচ্ছেন বিভূতি চাকমা।
ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা।
Subscribe to:
Posts (Atom)
About Me
- Columnist
- Dhaka, Baridhara, Dhaka, Bangladesh
- Entrepreneur I Business Professional I Professional Speaker I Columnist I Content Writer I Article Writer I