২০১৮ সালের ২৭ জুলাই। ৫৭ বছর বয়সী মিখাইল খাচাতুরান ঘুমিয়ে ছিলেন নিজ বাড়িতে। ওই সময় তাকে ছুরিকাঘাত করে হত্যা করে তারই তিন মেয়ে। ঘটনাটি ঘটে রাশিয়ার মস্কোর একটি ফ্ল্যাটে।হত্যাকাণ্ডটি ওই সময় রাশিয়ার পাশাপাশি গোটা বিশ্বে আলোড়ন তোলে। অনেকেরই ধারণা ছিল না, ঠিক কী কারণে তিন বোন বাবাকে খুন করেছিল। শুরু হয় তদন্ত। ধীরে ধীরে বেরিয়ে আসে খুনের আসল কারণ।হত্যাকাণ্ডের সময় তিন মেয়ে ক্রিস্টিনা, অ্যাঞ্জেলিনা ও মারিয়ার বয়স ছিল যথাক্রমে ১৯, ১৮ ও ১৭ বছর। তিন বোন পুলিশকে জানায়, ঘটনার দিন তাদের বাবা তিন বোনকে একে একে তার ঘরে ডেকে নেন। এরপর ঘর পরিষ্কার না করায় প্রচণ্ড বকাঝকা করেন এবং তাদের মুখে পেপার গ্যাস স্প্রে করেন।তারা জানান, এই ঘটনার কিছুক্ষণ পর তিন বোন ঘুমন্ত বাবার ওপর ছুরি, হাতুড়ি ও পেপার স্প্রে নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তিনজন মিলে বাবার মাথা, ঘাড় ও বুকে কমপক্ষে ৩০টি আঘাত করে তাকে হত্যা করে। এরপরই তারা পুলিশকে খবর দেয়।শুধু বকাঝকা করার জন্য বাবাকে এভাবে কেউ হত্যা করতে পারে– এটা মানতে পারছিলেন না তদন্তকারী কর্মকর্তারা। এরপরই তারা তদন্তে নামেন। তদন্তে তারা ওই পরিবারের পারিবারিক সহিংসতার দীর্ঘ ইতিহাস জানতে পারেন। তাদের তদন্তে উঠে আসে টানা তিন বছর ধরে মেয়েদের বাবা কীভাবে তাদেরকে মারধর করতেন, কয়েদির মতো আটকে রাখতেন এবং নিয়মিত তাদের ওপর যৌন অত্যাচার চালাতেন সেই সব ঘটনা।হত্যাকাণ্ডের পেছনের কারণ জানার পর রাশিয়ার বেশিরভাগ মানুষই ওই তিন বোনের পক্ষ নেন। মামলাটি দ্রুত আলোচিত হয়ে ওঠে রাশিয়ায়। মানবাধিকার কর্মীরা সোচ্চার হয়ে ওঠেন। তারা বলেন, তিন বোন অপরাধী নয়, তারা ঘটনার শিকার মাত্র। কারণ অত্যাচারী বাবার যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা পেতেই তারা এমন ঘটনা ঘটিয়েছে। তাদের মুক্তির জন্য ওই সময় অনলাইনে ৩ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেন।এমনিতে রাশিয়ায় পারিবারিক সহিংসতা রোধে কোনো আইন নেই বলে জানা গেছে। ২০১৭ সালে অবশ্য একটা আইন করা হয়। সেখানে বলা হয়, পরিবারের সদস্যকে মারধর করেছেন কিন্তু তাদের হাসপাতালে যাওয়ার মতো খারাপ অবস্থা করেননি– এমন অপরাধ করলে জরিমানা বা সর্বোচ্চ দুই সপ্তাহ শাস্তি হতে পারে।পারিবারিক সহিংসতাকে রাশিয়ায় পারিবারিক বিষয় ভাবা হয়। এ কারণে পুলিশ সেখানে কোনো হস্তক্ষেপ করে না।ওই তিন মেয়ের মা অওরেলিয়া ডানডুকও নিহত মিখাইলের হাতে নির্যাতিত হতে বলেন জানা গেছে। তিনি কয়েক বছর আগে স্বামীর বিরুদ্ধে মামলাও করতে গিয়েছিলেন্। কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় পুলিশ ওই সময় তাকে কোনো সহায়তা করেনি।নিহত মিখাইল মারধর করে তার স্ত্রী অওরেলিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। ওই সময় অওরেলিয়া মেয়েদের সঙ্গে নিতে চাইলেও মিখাইল দেননি। তিন বোন মিলে যখন তাদের বাবাকে হত্যা করে তখন মেয়েদের মা তাদের সঙ্গে থাকতেন না। মা চলে যাওয়ার পর তার সঙ্গে তিন বোনকে যোগাযোগ করতেও নিষেধ করেছিলেন তাদের বাবা।আলোচিত এই হত্যাকাণ্ডের মামলা খুব ধীরগতিতে চলছে। হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত তিন বোনকে কারাগারে থাকতে হয় না। কিন্তু তারা কড়া নজরদাড়িতে থাকেন। তারা কোনো সাংবাদিক বা অন্য কারো সঙ্গে কথা বলতে পারেন না। মনোবিজ্ঞানীদের তত্ত্বাবধানে তিন বোনের চিকিৎসাও চলছে।মামলাটি নিয়ে এখনও তর্ক-বিতর্ক চলছেই। বাদীপক্ষের আইনজীবীরা জোর দিয়ে বলছেন, মিখাইল হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। কারণ তিনি ঘুমিয়ে ছিলেন এবং তিন বোন ছুরি হাতে তার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তাদের যুক্তি, তিন বোনের উদ্দেশ্যই ছিল প্রতিশোধ নেওয়া।অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, নিজেদের বাঁচাতেই তারা এ ঘটনা ঘটিয়েছে। রাশিয়ার আইনে নিজেকে বাঁচাতে তাৎক্ষণিক ‘আত্মরক্ষা’ আইন ছাড়াও ধারাবাহিকভাবে নির্যাতনের ক্ষেত্রে ‘আত্মরক্ষা’ আইন প্রচলিত আছে।আসামিপক্ষের আইনজীবীরা আরও বলছেন, তিন বোন দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে তাদের মুক্তি দেওয়া হোক। তারা আশা করছেন, আত্মরক্ষা আইনে তিনবোন শিগগিরই মুক্তি পাবে।অন্যদিকে তিন বোনের বিরুদ্ধে আনা হত্যাকাণ্ডের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাদের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।দেশটির সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীদের অনেকেই চাইছেন পারিবারিক সহিংসতা রোধে বিদ্যমান আইনটির পরিবর্তন হোক। সূত্র: বিবিসি
Thursday, 22 August 2019
যে কারণে বাবাকে খুন করে তিন বোন

Wednesday, 21 August 2019
টাঙ্গাইলে পুঁতে রাখা ৩৩ রাউন্ড গুলি উদ্ধার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাটির নিচ থেকে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার দিগলকান্দি ইউনিয়নের নাগশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের আগের আধাপাকা ঘরটি পরিত্যক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ায় মাটি খোঁড়ার সময় শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘাটাইল থানার একটি টিম গিয়ে গুলিগুলো উদ্ধার করে। গুলিগুলো ড্যামেজ হয়ে গিয়েছে। একটির সঙ্গে আরেকটি লেগে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধাকালীন গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়।
Monday, 19 August 2019
ময়মনসিংহ, খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরো দুজনের মৃত্যু
ময়মনসিংহ ও খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার হোসেনের (৪০)। অন্যদিকে, আজ সোমবার সকাল ৭টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিজানুর রহমানের (৪০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম সামসুজ্জোহা ডেঙ্গু আক্রান্ত আনোয়ার হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আনোয়ার হোসেন শরীরে জ্বর নিয়ে গতকাল বিকেলেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
নিহত আনোয়ার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আবদুল লতিফের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন বলেও জানিয়েছেন এ বি এম সামসুজ্জোহা।
নিহত আনোয়ার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আবদুল লতিফের ছেলে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন বলেও জানিয়েছেন এ বি এম সামসুজ্জোহা।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু আক্রান্ত মিজানুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন মিজানুর রহমান। তিনি ঢাকা থেকে আসেননি। এ এলাকাতেই তিনি আক্রান্ত হয়েছিলেন।’
নিহত মিজানুর রহমান রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মৃত আখের আলীর ছেলে। তিনি একজন সবজি বিক্রেতা ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
খুলনার সিভিল সার্জন ডা. আবদুর রাজ্জাক জানিয়েছেন, এ পযর্ন্ত খুলনায় মোট ৫৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে

স্তনের আকার নিয়ে আমি গর্বিত:স্বস্তিকা মুখার্জি
আন্তর্জাতিক নারী দিবসকে ঘিরে দেশ-বিদেশের তারকারা শুভেচ্ছা জানাচ্ছেন। বলিউডের নারী তারকারা যেমন সরব হয়েছেন বিশেষ দিনটি উপলক্ষে, তেমনি টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানান ভক্তদের। পাশাপাশি সেখানে একটি পোস্টের মাধ্যমে সমালোচকদের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা।
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ডিজাইনারের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন স্বস্তিকা। নীল আর সাদার মিশ্রণের পোশাক পরা ছবিটি দেখে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। তবে সমালোচনারও অভাব হয়নি। কেউ খোঁটা দিয়েছেন বয়স নিয়ে। কেউ আবার শরীর। অভিনেত্রীর স্তনের আকার ঠিক নেই বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ বলেছেন, স্তনের আকার ঠিক না থাকায় পোশাকটা তাকে মানাচ্ছে না।
এর জবাবে স্বস্তিকা লিখেছেন, ছবিতে সব নারীকে সবসময় সুন্দর দেখানো বাধ্যতামূলক। তাদের ঠোঁট, স্তন, কোমর, নিতম্বের আকার যথাযথ হতে হবে। যদি এর একটাও না থাকে, তবে সার্জারি করতে যাও, সেটা ঠিক করে নিয়ে এসো। আর তা না হলে সমালোচিত হও। কী প্রহসন!’
ছবির মন্তব্যের ঘরে একজন স্বস্তিকার স্তনের আকার নিয়ে প্রশ্ন তোলেন। এমন প্রশ্নে নিজের ব্যক্তিত্ব ঠিক রেখে ঠান্ডা মাথায় তিনি জবাবে বলেন, অভিনয়ের পাশাপাশি তিনি একজন মা। বছরের পর বছর স্তন্যপান করিয়েছেন তিনি। তাও পাম্পিং করে নয়, স্বাভাবিকভাবেই। তারই প্রভাব আজ তার শরীরে ধরা পড়েছে। মা হিসেবে আমার স্তনের আকার নিয়ে আমি গর্বিত।’ এরপরেই স্বস্তিকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কেন পুরুষরা সবসময় নারীদের স্তন নিয়ে আগ্রহী?

স্বস্তিকা আরও লিখেছেন, ‘অভিনয়ের সময় আমাকে এমন ব্রা পরতে হয়, যাতে স্তনের আকারটা সুন্দর দেখায়, ঠিক যেমনটা দেখতে চায় সবাই। কিন্তু যখন কাজের বাইরে থাকি, তখন সেসব নিয়ে ভাবি না।’ স্বস্তিকার এই সাহসী মন্তব্য মন ছুঁয়ে গিয়েছে যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ভক্তদের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
Sunday, 18 August 2019
বাংলাদেশি এক তরুণী বিয়ে করলেন আমাজন জঙ্গলের বৃদ্ধ আদিবাসীকে
অ্যাডভেঞ্চার প্রিয় এই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফিল্মমেকার ইকুয়েডরের ঘন জঙ্গলে শুটিং করতে গিয়ে বিয়ে করলেন এক আদিবাসী সর্দারকে। ছোট্ট কুটিরে হইহই করে আদিবাসীরা বিয়ে দিলেন সারা-গিংকটোর। রীতি মেনে শরীর অনাবৃত করে শুরু হয় বিয়ের মন্ত্রোচ্চারণ। রাতভর চলে নাচ-গান। বীর যোদ্ধা গিংকটোকে বিয়ে করে সারা এখন আমাজন জঙ্গলের রানি। তাঁকে পরিয়ে দেওয়া হয়েছে ম্যাকাও পাখির পালক দিয়ে তৈরি মুকুট। কোমরে বাঁধা পাখির পালকের ক্ষুদ্র পোশাক।
শিক্ষিতা, আধুনিকা সারা কিভাবে আদিবাসীদের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মিশতে পারলেন? সারা জানিয়েছেন, আদিবাসীদের জীবনযাত্রাকে ক্যামেরাবন্দি করার জন্য তাঁদের আস্থা অর্জন করা ভীষণ দরকার ছিল। কিন্তু বিয়ে না করলে তাঁদের মন জেতা সহজ ছিল না। তাই বয়সে ৩০ বছরের বড় হলেও গিংকটোকে বিয়ে করতে দু’বার ভাবেননি সারা। অনাবৃত শরীরে বিবাহ অনুষ্ঠান হবে শুনে চমকে গিয়েছিলেন। সারার কথায়, গ্রামের সব পুরুষ-মহিলা কোনো পোশাক না পরে আমাদের বিয়ে দেখতে এসেছিল। এটাই ওদের রেওয়াজ। এক মহিলা যখন আমাকে নিরাবরণ করে দিল তখন মনে হচ্ছিল এক দৌড়ে ওখান থেকে পালিয়ে আসি।
এই সব রেকর্ড হবে ভেবেই অস্বস্তি হচ্ছিল। কিন্তু ওরা মনের দিক থেকে অনেক স্বচ্ছ। গিংকটোকে বিয়ে করলে তবেই সারাকে ইকুয়েডরের ওই জঙ্গলে থাকার অনুমতি দেওয়া হবে বলে জানান এক প্রবীণ আদিবাসী। অবশ্য ‘ম্যানলি চেহারার গিংকটোর সঙ্গে ভাব হতে দেরি হয়নি সারার। শারীরিক সম্পর্কের জন্য নয়, শুধুমাত্র এদের চিনতে, জানতেই বিয়ে করেছি গিংকটোকে, জানিয়েছেন সারা। প্রায় তিন হাজার আদিবাসীর বাস আমাজনের এই জঙ্গলে। সভ্য মানুষ দেখলেই তাঁদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তারা। এমন পরিস্থিতিতে আদিবাসীদের পরিবারের একজন হওয়ার সাহস দেখিয়ে নজির গড়েছেন সারা। সারাকে কখনো কেউ আক্রমণ করেননি।
ওদের ভাষা বুঝতে পারতাম না। গিংকটো অল্প স্প্যানিশ বলতে পারে। আমার ক্যামেরাম্যান স্প্যানিশ জানত। ওর সাহায্যেই গিংকটোর সঙ্গে গল্প করতাম। আমার পরিবারের সঙ্গে দেখা করার খুব ইচ্ছা রয়েছে গিংকটোর। কিন্তু জঙ্গল ছেড়ে কিছুতেই বেরতে চায় না ও। বললেন সারা বেগম। তাঁর জঙ্গল জীবনের কাহিনি নিয়ে তৈরি করে ফেলেছেন তথ্যচিত্র। শিগগিরই তা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে জানিয়েছেন সারা। গিংকটো ও জঙ্গলের জন্য মাঝে মাঝেই মন কেমন করে তাঁর। সারা জানালেন, ফুরসত মিললেই স্বামীর কাছে ফিরে যাবেন।
উল্লেখ্য, ১৪ বছর বয়সে একবার দাদা-দাদীর সঙ্গে দেখা করতে বাংলাদেশে এসে ছিলেন সারাহ। দুই সপ্তাহের সেই সফর শেষমেষ ১৬ মাসে গিয়ে ঠেকেছিল। প্রকৃতিপ্রেমী এই তরুণী মজেছিলেন বাংলাদেশের প্রকৃতিতে।
প্রকৃতির প্রতি সেই টানেই ছুটে গিয়েছিলেন আমাজানের গহীন জঙ্গলেও, পাঁচ বছর আগে লন্ডন থেকে দুই সপ্তাহের জন্য উড়ে গিয়েছিলেন তিনি। ডেইলি মিরর লিখেছে, তথ্যচিত্র নির্মাণের জন্য হুয়ারোনিদের বিশ্বাস অর্জনের প্রয়োজনেই সারাহ সেখানে বিয়ে করেছিলেন ওই গোত্রের সেরা শিকারী হিসাবে পরিচিত গিংটোকে, যার বয়স সারাহর দ্বিগুণের বেশি।
সারাহ জানান, এর আগে তাকে বিয়ের যোগ্যতাও অর্জন করতে হয়েছে। শিখতেহয়েছে কিভাবে বড় বড় ঘাস বুনতে হয় আর ব্লোপাইপ থেকে বিষাক্ত তীর ছুড়ে শিকার করতে হয়। হুয়ারোনি গোত্রের ‘বউ’ হওয়ার ঘটনাটিও যে মজার ছিল, তাও উঠে আসে এই তথ্যচিত্র নির্মাতার বর্ণনায়।
‘আমাকে বয়স্করা বেশ পছন্দ করেছিল। কিন্তু কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমাকে একটা কুঁড়েঘরে ডেকে নেওয়া হয়, সেখানে যারা ছিল, তারা সবাই নগ্ন ছিল।’
‘আমাকে বলা হল, তাদের মতো করে কাপড় পরতে হবে, যা এক টুকরো গাছের ছাল দিয়ে তৈরি এবং শুধু কোমরে পেঁচিয়ে রাখা হয়।’
তেহারি রান্নার রেসিপি
জিভে জল আনা অত্যন্ত লোভনীয় চেহারার তেহারিটা দেখেই কি পারফেক্ট মনে হচ্ছে না? একেকজন একেকভাবে তেহারি রান্না করেন। তবে হ্যাঁ, অনেকেরই তেহারিতে পারফেক্ট স্বাদটা আসে না। অনেকে আবার অনুসরণ করেন খুবই জটিল রেসিপি। চলুন, আজ জেনে নি আপনার মনের মত পারফেক্ট স্বাদের তেহারি রান্না করার একটি দারুণ সহজ রেসিপি। একদম নতুন রাঁধুনিদেরও এই রেসিপি দেখে রাঁধলে খাবারটি হবে দারুণ সুস্বাদু।
উপকরণ:
গরুর মাংস ১ কেজি, দই (টক+মিস্টি বা যে কোনো টা) ৫ টে চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ কাপ, কাঁচা মরিচ বাটা ১ টে চামচ, সরিষা বাটা ১ টে চামচ, কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ ৪টি, কাঁচামরিচ ১৫ টি মাঝে চিরে নেয়া, সরিষার তেল ১ কাপ, সয়াবিন তেল হাফ কাপ, পোলাওয়ের চাল ১ কেজি, আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া (২ কাপ), লবণ ১ চা চামচ মাংসের জন্য + ১ চা চামচ পোলাও এর জন্য গরম পানি ১০ কাপপ্রণালী:
- -মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল এবং দই, লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
- -একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেকটা করে পেঁয়াজ তেজপাতা ও গরম মসলা সামান্য ভেজে মাংস, লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
- -মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা পানি দিন। এ সময় অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
- -মাংস সিদ্ধ হয়ে এলে আলু ও ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
- -এবার পোলাও এর জন্য প্যানে বাকি সরিষার তেল এ পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।চাল ধুয়ে পানি ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
- -গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে। লবণ দিন। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
- -সালাদ দিয়ে পরিবেশন করুন।
Saturday, 17 August 2019
বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে ফেসবুকে চাকমা ভাষা
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার এবার স্থান করে নিলো চাকমা ভাষা। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে নিরলসভাবে কাজ করা জ্যোতি চাকমা জানান, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
ডিজিটাল প্লাটফর্মে চাকমা ভাষা নিয়ে জ্যোতি চাকমার সঙ্গে কাজ করে যাচ্ছেন বিভূতি চাকমা।
ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা।
এবার জাকির নায়েককে মাহাথিরের হুঁশিয়ারি
মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব নিয়ে ২০১৫ সাল থেকে বাস করছেন ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক। তবে সম্প্রতি বিতর্কিত মন্তব্যের কারণে দেশটিতে তদন্তের মুখে পড়েছেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েকের স্থায়ী নাগরিকত্বের বিষয়ে পুলিশের তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে।
মাহাথির মোহাম্মদ বলেন, জাতিগত দ্বন্দ্বের কোনো প্রমাণ পেলে জাকিরের স্থায়ী নাগরিকত্ব বাতিল হতে পারে। তিনি কী করছেন সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। যদি তিনি দেশের জন্য ক্ষতিকর কিছু করেন তাহলে তার স্থায়ী নাগরিকত্ব বাতিলের প্রয়োজন হবে।
এছাড়া সম্প্রতি মালয়েশিয়ার কেলানতানের কোতা বারুতে ‘এক্সিকিউটিভ টক বারসামা ড. জাকির নায়েক’ শিরোনামে আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাহাথির মোহাম্মদ।
ওই অনুষ্ঠানে নিজের স্বেচ্ছা নির্বাসন সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে জাকির নায়েক বলেন, মালয়েশিয়ান চীনারা ‘ফিরে যান’। আপনারা এই দেশের ‘পুরোনো অতিথি’। ভারতে মুসলমানদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা ১০০ শতাংশেরও বেশি অধিকার ভোগ করে।
তিনি বলেন, জাকির নায়েকের বক্তব্যের বিষয়টি পুরোপুরি পুলিশের ওপর রয়েছে। তারা গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
শুক্রবার এ বিষয়ে জাকির নায়েককে সাত ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার গোয়েন্দা বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করেন এবং রাত সোয়া অআটটার দিকে বের হন। তবে এসময় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জাকির নায়েক একজন ভারতীয় নাগরিক। দুর্নীতির অভিযোগে ভারতে তিনি ‘ওয়ান্টেড’। জাকির নায়েক কয়েক বছর ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে জাকির নায়েকের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
এরই মধ্যে জাকির নায়েকের পিস টিভির প্রচার বন্ধ করে দিয়েছে ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশ। আর এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন। তবে সে দেশেও তুমুল বিতর্ক হচ্ছে জাকির নায়েককে নিয়ে। দেশটি থেকে তাকে বের করে দেয়ার দাবিও জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। এরমধ্যেই তাকে নিষিদ্ধ করেছে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের সরকার।
প্রদেশটির উপপ্রধান মুখ্যমন্ত্রী জ্যামস জামুত মাসিং এবং প্রাদেশিক মন্ত্রী সিম কুই হাইয়ান এ সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেন। মাসিং বলেন, ‘জাকির নায়েকের মালয়েশিয়া বিরোধী বক্তব্য সারাওয়াকের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক। এই জন্য তাকে এখানে প্রবেশে বাধা দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়দের বিরুদ্ধে কথা বলে প্রধানমন্ত্রীর সুনজরে আসার চেষ্টা করছেন জাকির, এমনটাই দাবি করেন মালয়েশিয়ার ন্যাশনাল প্যাট্রিয়টস অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক মোহম্মদ আরশাদ রাজি। সংগঠনটির দাবি, মালয়েশিয়দের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। মালয়েশিয়ার বাসিন্দাদের ধর্মের ভিত্তিতে তুলনা করা থেকে বিরত থাকতে তার প্রতি আহ্বান জানানো হয়।
বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে ফেসবুকে চাকমা ভাষা
বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার এবার স্থান করে নিলো চাকমা ভাষা। সম্প্রতি বাংলাদেশের দ্বিতীয় ভাষা হিসেবে চাকমা ভাষাকে যুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রায় এক দশক ধরে চাকমা ভাষা নিয়ে ডিজিটাল প্লাটফর্মে নিরলসভাবে কাজ করা জ্যোতি চাকমা জানান, বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশগুলো থেকে প্রায় ১০-১৫ লাখ চাকমা ভাষাভাষী ফেসবুক ব্যবহারকারী রয়েছেন।
ডিজিটাল প্লাটফর্মে চাকমা ভাষা নিয়ে জ্যোতি চাকমার সঙ্গে কাজ করে যাচ্ছেন বিভূতি চাকমা।
ফেসবুকের দেওয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা।
২২ আগস্ট থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের গ্রুপ চ্যাট সেবা
ম্যাসেঞ্জারে গ্রুপ চ্যাট সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে ফেসবুক। আগামী ২২ আগস্ট থেকে এ সেবা বন্ধ হয়ে যাবে। আজ শনিবার কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম ফেসবুক এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রুপ চ্যাট বন্ধ হলেও গ্রুপের আগের চ্যাটগুলো দেখা যাবে।
ওই পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কাঠামোতে তৈরি করা হয়েছে তার সঙ্গে ফেসবুকের গ্রুপ চ্যাট ফিচারটি মানানসই নয়। এছাড়া ফেসবুক ইউজারদের তথ্য সুরক্ষার জন্য সব সময় কাজ করছে এই সামাজিক মাধ্যমটি।
ব্যবহারকারীদের নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে গ্রুপ চ্যাট ফিচারটি বন্ধ করে দেয়া হচ্ছে বলে পোস্টে উল্লেখ করা হয়। তবে গ্রুপ চ্যাট বন্ধ হলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সঙ্গে গ্রুপ চ্যাট করা যাবে। ফ্রেন্ড লিস্টে নেই এমন বন্ধুরা গ্রুপে এড হতে পারবে না। কিন্তু এই সেবার ধরণটি কী হতে পারে তা নিয়ে এখনো জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের কমিউনিটি লিডারশীপ সার্কেল ফ্রম পেজে লেখা হয়েছে, তাৎক্ষণিক যোগাযোগের জন্য গ্রুপ চ্যাটে আগামীতে নতুন কিছু করা যায় কিনা সে ব্যাপারে আমরা চিন্তা করছি কিন্তু সেটা কীভাবে হবে তা এখনই বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ফেসবুক ম্যাসেঞ্জার ২০০৮ সালে চালু করা হয়। ২০১০ সালে এটা সংস্কার করে পুনরায় চালু করা হয়। ২০১১ সালের ৬ জুলাই ফেসবুকের ভিডিও কল সেবা চালু করা হয় স্কাইপকে তাদের প্রযুক্তি অংশীদার করে। এতে স্কাইপ রেস্ট এপিআই ব্যবহার করে এক-থেকে-এক ব্যবস্থায় কল করা যায়।
২০১১ সালের ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে ফেসবুক ম্যাসেঞ্জার চালু করা হয়। ফেসবুকে গ্রুপ চ্যাট চালু হয় ২০১৩ সালে। গ্রুপ চ্যাট বন্ধ হচ্ছে আগামী ২২ আগস্ট।
আবারো ছুটি নিয়ে দেশের বাইরে সাকিব
সৌদিতে পবিত্র হজ পালন করে মাকে নিয়ে দেশে ফেরা দেখে মনে হচ্ছিলো এবার বুঝি কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকেই উপস্থিত থাকবেন সাকিব আল হাসান। কিন্তু শেষ খবর হচ্ছে, আগামী ১৯ আগস্ট সোমবার থেকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজের যে প্রস্তুতি শুরু হবে, তাতেও শুরু থেকে থাকতে পারছেন না সাকিব আল হাসান।
সাকিব আবার ছুটি চেয়েছেন। তবে সেটা হজ থেকে দেশে ফিরে বিশ্রামের জন্য নয়। আসল কথা হলো, বিশ্বসেরা অলরাউন্ডার এবং বিশ্বকাপে অসাধারণ খেলা সাকিব হাল হাসান এই মুহূর্তে দেশেই নেই। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে দুদিন পরই যুক্তরাষ্ট্র চলে গেছেন সাকিব।
স্ত্রী শিশির এবং একমাত্র কন্যা অ্যালাইনা এখন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। মাকে নিয়ে হজ করতে যাওয়া সাকিব স্ত্রী ও কন্যাকে তাই যুক্তরাষ্ট্র রেখে গিয়েছিলেন। হজ করে দেশে ফিরে এখন তাদের আনতেই যুক্তরাষ্ট্র গেছেন সাকিব।
এদিকে তিনি ঠিক কবে ফিরবেন? জাতীয় দল সংশ্লিষ্টরা জানাতে না পারলেও তার এক ঘনিষ্ট সূত্র জানিয়েছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকা ফিরতে ফিরতে আরও সপ্তাহখানেক লেগে যাবে। হয়তো ২৩ না হয় ২৪ আগস্ট ঢাকায় ফিরে আসবেন সাকিব।
কলকাতায় নিহত ২ বাংলাদেশির মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা দেবে রাত ২টায়
কলকাতায় গাড়িচাপায় মৃ'ত দুই বাংলাদেশির ম'রদেহ সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে শনিবার দিবাগত রাত ২টার দিকে রওনা দেবে।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা মোফাখখারুল ইকবাল একটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তা মোফাখখারুল ইকবাল একটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সে করে সড়ক পথে ম'রদেহ দুটি ঢাকায় নিয়ে যাওয়া হবে। ডে'থ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তরের সাথেই যোগাযোগ করে সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এ বিষয়ে সব রকম সহযোগিতা করছে।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে কলকাতার শেক্সপিয়র সরণিতে সড়ক দু'র্ঘটনায় দুই বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা হলেন— মহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (৩০)। প্রথম জনের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহে। অন্য জনের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে।
শনিবার (১৭ আগস্ট) ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
দি গ্রেট আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন
আজ আইয়ুব বাচ্চুর জন্মদিন। এক বছরও হয়নি। ১৮ অক্টোবর ২০১৮। সকাল থেকেই ছড়িয়ে পড়ল খবরটা—আইয়ুব বাচ্চু নেই! বেলা বাড়তেই হাসপাতাল লোকারণ্য। চট্টগ্রামের শেষযাত্রার আয়োজনে জনসমুদ্র। এত বিষণ্নতা নিকট অ’তীতে দেখেনি ব্যান্ড সংগীতের সাম্রাজ্য। শুধু কি সাম্রাজ্য? ফিকে হয়ে গেল এ প্রজন্মের ব্যান্ড সংগীত অনুরাগীদের ছেলেবেলা! চলে গেলেন ‘গিটারের জাদুকর’! এই শোক কতটা কাটিয়ে উঠতে পারবে দেশের ব্যান্ড সংগীতাঙ্গন? আপাম’র সংগীতপ্রেমীর দল? মাত্র ছাপ্পান্নতেই সব শেষ!
ক্যালেন্ডারের পাতায় যদি সেই দিনটি না থাকত, ১৮ অক্টোবর ২০১৮? তাহলে আজ তিনি পূর্ণ করতেন ৫৭, পড়তেন ৫৮তম বছরে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে মাত্র ছাপ্পান্ন বছরের সময় হাতে নিয়ে এসেছিলেন তিনি। বাবা চেয়েছিলেন ছেলের এমন একটা নাম হবে, যা অন্য কারও নেই। যেমন আইয়ুব আলী, আইয়ুব হোসেন—এমন তো হয়-ই। দুটি নাম থেকে আলাদা অংশ নিয়ে রাখা হলো, আইয়ুব বাচ্চু। সেই থেকে তিনি হলেন ‘ওয়ান অ্যান্ড অনলি’।
মা-বাবার আদরের ছেলে। তাই বলে যে সংগীতচর্চার জন্য খুব একটা অনুকূল পরিবেশ তিনি পেয়েছিলেন, তা কিন্তু নয়। সেই ছোটবেলা থেকেই সংসারে থেকেও বোহিমিয়ান আইয়ুব বাচ্চু। বাউন্ডুলে স্বভাবের জন্য সংসারের কিছুই যেন স্প’র্শ করতে পারছিল না তাঁকে। বাবার ব্যবসায় মন বসে না, লেখাপড়ায় মন বসে না। অনিশ্চিত এক ভবিষ্যৎ ছিল তাঁর।
গোটা বিশ্বের সব থেকে ‘হ্যান্ডসাম’ পুরুষের তকমা পেলেন হৃত্বিক রোশন
গোটা বিশ্বের সব থেকে ‘হ্যান্ডসাম’ পুরুষের তকমা পেলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিসন, ক্রিস ইভানসরা ও ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এই তালিকায় থাকলেও তাদেরকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিয়েছেন ঋত্বিক।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও বিশ্বের অন্যতম ‘গুড লুকিং ম্যান’-এর তকমা পেয়েছেন এই বলি তারকা। তবে হৃত্বিককে বিশ্বের সব থেকে ‘সুদর্শন পুরুষ’ এর তকমা দিয়েছেন একটি মার্কিন সংস্থা।
মেদহীন, পেশীবহুল দেহ। এইট প্যাক অ্যাবস। শক্ত লম্বা চোয়াল ও তীক্ষ্ণ চোখ। যেন পাথর খোদাই করে শিল্পীর হাতে ফুটে উঠেছে তার দেহ। সেই কারণেই গ্রিক দেবতার মূর্তির সঙ্গেও তুলনা করা হয় হৃত্বিক রোশনকে।
সারা পৃথিবীর কাছেই ‘ফিটনেস আইকন’ হলেন হৃত্বিক।
হৃত্বিককে সুপার থার্টিতে সাধারণ শিক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে। একজন সাধারণ শিক্ষকের ভূমিকায় অভিনয় করতে শরীরে অনেক পরিবর্তন আনতে হয়েছিল তাকে। কয়েক মাসের মধ্যে অনেকটাই পেশি কমিয়ে ফেলেছিলেন তিনি। তার সঙ্গে কিছুটা ওজনও বাড়াতে হয়েছিল এই বলিউড নায়ককে।
এদিকে এই লুকের গোপন রহস্য কী? এমন এক প্রশ্নে হেসে উঠেন হৃতিক রোশন। জবাবে অবশ্য তিনি বললেন, ‘ওহ এটা ব্রকলির কারণে। মজা করলাম! এই অভিধার জন্য ধন্যবাদ, যদিও এটা সত্যিকারের অর্জন নয়।’
হৃতিক আরও বলেন, ‘ভালো চরিত্র একমাত্র মানুষকে অধিক আকষর্ণীয় করে তোলে।’
সুপার থার্টির শুটিং শেষ হওয়ার পরেই অবশ্য তাঁর পরের অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন হৃত্বিক। অ্যাকশান হিরোর ভূমিকায় মাননসই হতে নিজেকে দ্বিগুণ পেশিবহুল ও মেদহীন করে তোলেন তিনি। এর জন্য বিশেষ ডায়েট ও হাই ইনটেনসিটি ওয়ার্ক আউটের মাধ্যমে নিজেকে গড়ে তোলেন হৃত্বিক। ‘ওয়ার’ ট্রেলারে টাইগার শ্রফের সঙ্গে হৃত্বিকের টক্কর মন কেড়েছে তার ফ্যানদের।
পবিত্র কাবা দেখে আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছি: অকল্যান্ডের প্রধান পুলিশ কর্মকর্তা
গত ১৫ মার্চ জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল নুর মসজিদ ও লিনউড ইসলামিক সেন্টারে ব্রেন্টন হেরিসো টারান্ট নামের অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ উগ্রবাদী যুবক মুসল্লিদের ওপর ব'র্ব'রো'চিত আ'ক্র'মণ চালায়। এতে ৫১ জন মুসল্লি নি'হত হন এবং প্রায় ৫০ জন আ'হত হন। এই হা'মলার পরদিন নি'হত মুসলিমদের প্রতি আবেগপূর্ণ ও হৃদয়গ্রাহী ভাষায় সমবেদনা জ্ঞাপন করেন নিউজিল্যান্ডের অকল্যান্ড পুলিশ বিভাগের সুপারিনটেনডেন্ট নায়লা হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তাঁর ভাষণটি, যা মুহূর্তেই বিশ্বে পরিচিত করে তোলে এই মুসলিম নারীকে।
সম্প্রতি শেষ হওয়া পবিত্র হজে সৌদি আরবের কিং সালমান বিন আবদুল আজিজের রাজকীয় অতিথি হিসেবে ৭৩টি দেশের ছয় হাজার ৩০০ লোকের হজের ব্যবস্থা করা হয়। এতে নিউজিল্যান্ডের হা'মলায় নি'হতদের নিকটাত্মীয়দের থেকে মোট ২০০ লোকের হজের ব্যবস্থা করা হয়, যাঁদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সর্বোচ্চ পদাধিকারী মুসলিম নারী নায়লা হাসানও। প্রথমবারের মতো হজ আদায় করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবতী মনে করেন এবং সৌদি যুবরাজ সালমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এক সাক্ষাৎকারে নায়লা হাসান নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘একজন মুসলিম হিসেবে সবার মতো আমারও পবিত্র কাবা দেখার স্বপ্ন ছিল। মক্কা ও মদিনা গমনের ইচ্ছাও ছিল। আজ পবিত্র কাবা দেখে আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছি। আমার স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুবই আনন্দ বোধ করছি।’ তিনি আরো বলেন, ‘নিউজিল্যান্ডে মসজিদের হা'মলায় নিহ'তদের প্রতি সমবেদনা জ্ঞাপনের বক্তব্যটি ছিল আমার হৃদয় থেকে উৎসারিত। এমন পাশবিক আ'ক্রমণে আমি খুবই ভা'রাক্রান্ত হয়েছিলাম। তা ছাড়া নিউজিল্যান্ডের মুসলিমসমাজেও এমন অ'নাকাঙ্ক্ষি'ত আ'ক্রমণ খুব বেশি বিরূপ প্রভাব ফেলেছিল।’
নতুন দেবদাস আসিফের পার্বতী নাফিজা কামাল
আসিফ আকবর নিজেকে একেবারেই ভেঙে নতুন লুকে হাজির হয়েছেন। ‘দেবদাস’ শিরোনামের একটি গানে ‘দেবদাস’ এর আদলে দেখা যাবে তাকে।
রাজীব আহমেদের লেখা গানে সুর দিয়েছেন এবং সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এবং পার্বতী হিসেবে রয়েছেন নাফিসা কামাল ঝুমুর।
আসিফ আকবর বলেন, “নতুন গান ‘দেবদাস’ প্রেমের আবেদনে ভরা। কিছু গান বেঁচে থাকে চিরকাল, ‘দেবদাস’ চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানের ভিডিওতে অনেক গেটাপে হাজির হয়েছি, যা দর্শকদের ভালো লাগবে।”
ধ্রুব মিউজিক স্টেশন থেকে আগামী ১০ আগস্ট ইউটিউবে প্রকাশ হবে গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
Wednesday, 7 August 2019
Tuesday, 6 August 2019
Subscribe to:
Posts (Atom)
About Me
- Columnist
- Dhaka, Baridhara, Dhaka, Bangladesh
- Entrepreneur I Business Professional I Professional Speaker I Columnist I Content Writer I Article Writer I